উইকিতে ৭ ভাষায় ববিতা

২৯ সেপ্টেম্বর, ২০২০ ১৯:২১  
শুধু বাংলা বা ইংরেজি নয়, মোট সাতটি ভাষায় বাংলাদেশের অভিনেত্রী ববিতার তথ্য প্রকাশ করলো অনলাইনভিওিক এনসাইক্লোপিডিয়া 'উইকিপিডিয়া'। আরবি, কোরীয়, তামিল, ওড়ীয় ও পাঞ্জাবি ভাষায় যুক্ত করা হয়েছে অভিনয় ক্যারিয়ারে নানা রেকর্ড গড়া এই বরেণ্য অভিনেত্রীর বিবলোগ্রাফি। সাধারণত উইকিপিডিয়ায় একটি বা দুইটি ভাষাতেই তারকার তথ্য দেখা গেলেও মঙ্গলবার থেকে ববিতার ক্ষেত্রে যুক্ত হলো আরো ৫টি ভাষা। মোট সাতটি ভাষায় আট বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী ফরিদা আক্তার পপি ববিতাকে নিয়ে তথ্য হালনাগাদ করেছে উইকিপিডিয়া।